দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার শালনগর ও মতিনগরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
এতে লোহাগড়া উপজেলার বাবুল বিশ্বাস (৪০) নামে একজন মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। সে মতিনগরের বিল্লাল বিশ্বাসের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাবুল বিশ্বাসে এদিন বিকেলে ইছামতি বিলে যান মাছ ধরতে। এসময় বজ্রপাতে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসান ফেরদৌউস শরীফ বলেন, ‘হাসপাতালে আনার আগেই বাবুল বিশ্বাসের মৃত্যু হয়েছে।’
অপরদিকে একই উপজেলার শালনগরে মো. টিটুল খান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত টিটুল খান শালনগর গ্রামের মতি খানের ছেলে। শনিবার বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে থাকা নিজের গরু আনতে গেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। এতে টিটুল খান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিকেলে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
/অ